ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমারসিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভার ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমারসিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়ক তহবিলের ৫ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই পাম্প স্থানীয় কৃষকদের সেচের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী। বিধায়ক লাহিড়ী জানান, “এই পাম্প স্থাপনের ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জলসংকটের সমস্যা…

