রাজ্য সরকারের নির্দেশ মেনে, নিউ ফরাক্কা হাই স্কুলে জাতীয় সংগীতের সঙ্গে গাওয়া হল রাজ্য সংগীত।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতিটি বিদ্যালয়ে জাতীয় সংগীতের পর রাজ্য সংগীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ মেনেই শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এ দেখা গেল এক অনন্য দৃশ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা একত্রে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীত পরিবেশন করেন।…

Read More

ফুটবলে মেতেছে ছোট্ট হস্তিশাবক! জলদাপাড়ার পিলখানায় অনন্য দৃশ্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- জলদাপাড়া জাতীয় উদ্যানের পিলখানায় এক হস্তি শাবকের ফুটবল খেলছে। ছোট্ট এই শাবককে দেখা যাচ্ছে ফুটবলটি শুঁড় দিয়ে ঠেলে, কখনও পায়ে ঠোকর মেরে খেলতে। উপস্থিত বনকর্মীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। বনকর্মী সূত্রে খবর, এই হস্তি শাবকটি পিলখানায় বড় হচ্ছে অভিভাবক হাতিদের সান্নিধ্যে। শাবকটির খেলাধুলার প্রতি আগ্রহ দেখে বনকর্মীরাও মাঝে মাঝে তাকে…

Read More

বাইক নিয়ে বিবাদ, দাদা গুলি করল ভাইকে — উত্তেজনা মঙ্গলবাড়ি এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা ফের শুট আউটের ঘটনা ঘটলো এবার মালদা থানা এলাকায়।ভাইকে শুট করল দাদা। মালদায় শুট আউট ঘটনা চাঞ্চল্য। এবারে ভাইকে গুলি করল দাদা! ঘটনায় গুলিবিদ্ধ ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত।…

Read More

পূর্ব বর্ধমানে এনুমারেশন ফর্ম বিলির সময় ব্রেন স্ট্রোকে মৃত্যু বি.এল.ও-র, চাপের অভিযোগে তীব্র চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের SIR (সোশ্যাল আইডেন্টিটি রেজিস্টার) ফর্ম বিলিকে কেন্দ্র করে মর্মান্তিক মৃত্যু ঘটল এক বি.এল.ও কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙাল পুকুর এলাকায়। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০), পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং এনুমারেশন দায়িত্বে ছিলেন বি.এল.ও হিসেবে। স্থানীয়…

Read More

তারকেশ্বরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত, পুলিশের তৎপরতায় চাঞ্চল্য।

তারকেশ্বর, হুগলি — নিজস্ব সংবাদদাতা:তারকেশ্বরে নাবালিকা ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছিল গতকাল, যখন এলাকার এক চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় হুগলি গ্রামীণ পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।…

Read More

মালদা থানা এলাকায় শুটআউট: পারিবারিক বিবাদে রক্তাক্ত সংঘর্ষ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা ফের শুট আউটের ঘটনা ঘটলো এবার মালদা থানা এলাকায়।ভাইকে শুট করল দাদা। মালদায় শুট আউট ঘটনা চাঞ্চল্য। এবারে ভাইকে গুলি করল দাদা! ঘটনায় গুলিবিদ্ধ ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত।…

Read More

হরিশ্চন্দ্রপুরে এনুমেশন ফর্ম বিতরণে নিয়মভঙ্গের অভিযোগ, রাজনৈতিক তরজায় উত্তপ্ত মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –তৃণমূলের জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর এলাকার ঘটনা।…

Read More

মালদার কাউসারের হাতেই রাজ্য চ্যাম্পিয়নের ট্রফি, গর্বিত বুধিয়া হাই মাদ্রাসা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।বাবা সামান্য এক দীন মজুর। সামর্থ্য নেই ছেলেকে ভালো একটা জ্যাভলিন কিনে দেওয়ার মতো। অথচ এই পরিবারের ছেলে রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল সকলের। চ্যাম্পিয়ন সেই ছেলেকেই শনিবার সংবর্ধনা জানিয়ে তার জন্য সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানালেন মালদার ইংরেজবাজারের বুধিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। জানা গেছে, সম্প্রতি…

Read More

মেয়ের জন্মদিনকে সামনে রেখে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে বৃক্ষরোপণ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেয়ের জন্মদিনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ, তিথি ভোজন সহ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। এই দিন জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী ঝুনু ঘোষের কন্যা লাজোরিকার ২০তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এই দিন তুঁতবাড়ী…

Read More

খড়গপুর থেকে হাটিয়া যাওয়ার সময় চন্দ্রকোনারোড স্টেশনের কাছে বিকল ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন থেকে হাটিয়া স্টেশন যাওয়ার সময় শনিবার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেশনের কাছে বিকল হয়ে পড়ে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন,এর ফলে চরম সমস্যায় পড়ে যাত্রীরা, অন্যদিকে আপ লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল,প্রায় ঘন্টাখানেকের পর রেলের তৎপরতায় অন্য একটি রেল ইঞ্জিন এসে যাত্রীবাহী ট্রেনটিকে গন্তব্যস্থলে উদ্দেশ্যে নিয়ে…

Read More