একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি সাগরপাড়া থানার পুলিশ একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরি করার নানা জাল সরঞ্জাম ও নথি উদ্ধার হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে রানীনগর থানা এলাকায় একই ধরনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।…

