সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হলেন একাধিক সাংবাদিক, চাঞ্চল্য মালবাজার থানার সামনে।
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মালবাজারে পুলিশের সামনেই সাংবাদিকদের উপর হামলা, আহত ৪,সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হলেন একাধিক সাংবাদিক। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত চারজন সাংবাদিক আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালবাজার থানার সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একাধিক ডাম্পারে করে বালি পাচার হচ্ছিল। সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী। খবর পেয়ে…

