গড়বেতা হাইস্কুলে ভলান্টায়ারী ব্লাড ডোনার্স ফোরাম গড়বেতা ইউনিটের পক্ষ থেকে সচেতনতা শিবির।

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিশ্ব রক্তদাতা দিবস, এইদিন রক্তদাতা দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ভলান্টায়ারী ব্লাড ডোনার্স ফোরাম গড়বেতা ইউনিটের পক্ষ থেকে ও গড়বেতা হাইস্কুল NSS ইউনিটের সহযোগিতায় গড়বেতা হাইস্কুলে ইউনিটেক সদস্যদের নিয়ে রক্তদান সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয়,এইদিন ফোরামের সম্পাদক সুশান্ত পড়িয়াল, সভাপতি শান্তনু নন্দী, বিশিষ্ট শিক্ষক সুব্রত নিয়োগী, BMOH ডাঃ…

Read More

ঘাটাল মাস্টারপ্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট করে সেচ দপ্তরের আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টারপ্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট করে সেচ দপ্তরের আধিকারিকদের কাজের গতি বাড়াতে ধমক দিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের পর বেশ কয়েক মাস ধরেই তৈরি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাঁচটি স্লুইলিসগেট তৈরীর কাজ। স্লুইলিসগেট তৈরীর কাজ শুরু হয়েছে ঘাটালে শিলাবতী ও দাসপুরের রূপনারায়ণ নদীর…

Read More

১৪ই জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড, মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্র্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। ১৪ই জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার।পরপর দু’বছর সেভাবে ইলিশ দেখা যায়নি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি? তাহলে উত্তর আসবে ইলিশ! ইলিশ মাছ…

Read More

মৃত ড্রাইভার নাজির হোসেনের স্ত্রী রুবি খাতুনকে সঙ্গে নিয়ে বৈষ্ণবনগর স্টেট ব্যাংকে তার দুই ছেলে মেয়ের নামে প্রায় এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করালেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-এই যুগে বর্তমান পরিস্থিতিতে কেউ কারোরই পাশে দাঁড়াতে চায় না । টাকা দিয়ে সহায়তা তো দূরের কথা, দুটো ভালো কথা বলে সান্ত্বনা দেওয়ার লোক‌ও খুঁজে পাওয়া প্রায় দুষ্কর হয়ে পরেছে। এমন সময়ই দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হ‌ওয়া ডাইভারের পরিবারের পাশে দাঁড়ালো অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যার ফলে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে মৃত…

Read More

মালদার মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর অঞ্চলের শ্যামপুর গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে ড্রেনের কাজ করাকে নিয়ে গন্ডগোল।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দুই প্রতিবেশীর মধ্যে ড্রেনের কাজ করাকে নিয়ে গন্ডগোল। দু পক্ষের আহত কয়েকজন। মালদার মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর অঞ্চলের শ্যামপুর গ্রামের ঘটনা। ঘটনা সম্পর্কে জানা গেছে শ্যামপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়া(৩৫) এবং ইসমাইল আনসারী(৫৫) মধ্যে প্রায় কুড়ি বছর ধরে পাঁচ শতক জমি নিয়ে বিবাদ চলছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানাগেছে জাহানারা বেওয়া ভিক্ষাবৃত্তি করে সংসার…

Read More

শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইসলামিক মৌলবাদে আক্রান্ত হিন্দু বাঙালির সাংস্কৃতি রক্ষার স্বার্থে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি নেতৃত্ব,এই দিন গোটা চন্দ্রকোনারোড শহর এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে,এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা সহ মন্ডলের একাধিক বিজেপি নেতৃত্ব।

Read More

মঙ্গলপুরা স্ট্যান্ড এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে হবিবপুর থানার পক্ষ থেকে কেন্দপুকুর মঙ্গলপুরা স্ট্যান্ড এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে ।এদিন হবিবপুর থানা এলাকায় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়া হয়,সাবধানে চালাও,জীবন বাঁচাও এ স্লোগান কে সামনে রেখে গাড়িচালক…

Read More

জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প দিয়ে শুরু হল ৫১১ বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প দিয়ে শুরু হল ৫১১ বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবের। মেলা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রতি বছরে ন্যায় এবছরো মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ-বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত…

Read More

অবশেষে তীব্র গরম থেকে স্বস্তি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে তীব্র গরম থেকে স্বস্তি। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা,জয়গাঁ সহ একাধিক স্থানে শুরু হল বৃষ্টিপাত।সাথে বইছে মৃদু হাওয়াও। গত কয়েকদিনে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। এদিন বৃষ্টি হওয়ায় গরম থেকে কিছুটা হলেও মিললো রেহাই।

Read More

শনিবার বিকেলে এলাকার একটি প্লাই বোর্ডের পেস্টিং মিলে আগুন লাগে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রম পাড়ায়। শনিবার বিকেলে এলাকার একটি প্লাই বোর্ডের পেস্টিং মিলে আগুন লাগে। এদিন ড্রায়ার মেশিনের চেম্বারে আগুন জ্বলে উঠতেই বিষয়টি নজরে আসে ওই মিলের কর্মীদের। এরপরই তারা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রাও ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর পেয়ে…

Read More