নিজেদের খরচে শিক্ষক দিবসের অনুষ্ঠান কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে (মাধ্যমিক স্তর পর্যন্ত) শিক্ষক দিবস উদ্যাপন করল ছাত্রছাত্রীরা নিজেদের খরচে। ছোট্ট একটি বিদ্যালয় হলেও এদিনের অনুষ্ঠান ছিল যথেষ্ট বর্ণাঢ্য। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সঞ্চালক ও সঞ্চালিকা সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব নেন। প্রথমেই সর্বপল্লবী রাধাকৃষ্ণ প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের বরণ করে নেয় ছাত্রছাত্রীরা।…

