মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধার, সরকারি বাসে অসুস্থ হয়ে মৃত্যু।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকারি বাসে যাত্রাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল থানার বৈরগাছী গ্রামের বাসিন্দা যমুনা রায় শুক্রবার তাঁর মেয়ের বাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। চাঁচল থেকে তিনি তাঁর ছোট ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি সরকারি বাসে যাত্রা শুরু করেন।
অভিযোগ, রায়গঞ্জ ছাড়ার কিছু সময় পরেই বাসের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যমুনা রায়। বিষয়টি লক্ষ্য করেই বাসচালক দ্রুত করনদীঘি গ্রামীণ হাসপাতালের সামনে বাস থামান। পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধার। খবর পেয়ে করনদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *