মেখলা দাশগুপ্তের জনপ্রিয় গান নিয়ে বালুরঘাটে জমজমাট সন্ধ্যা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আত্রেয়ী নদীর তীরবর্তী সংগীত ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্রভবনে আজ ২৭শে ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে “মনেপ্রাণে মেলোডি” নামে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত তার জনপ্রিয় গানের সমাহার পরিবেশন করেন। পি. সি. চন্দ্র জুয়েলার্স আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করে। পি. সি. চন্দ্র জুয়েলার্সের গ্রাহকদের পাশাপাশি শহরের বহু সংগীতপ্রেমী মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলে। অনুষ্ঠানটি সুরের আবেশে শ্রোতাদের মন প্রাণে আনন্দের সঞ্চার করে।

