গাজোলে রাজকুমার সরকারের হাত ধরে উদ্বোধন প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের।

গাজোল, নিজস্ব সংবাদদাতা :— গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের বাবুপুর হাই স্কুল মাঠে শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। বাবুপুর স্পোর্টস অ্যান্ড কালচার ফোরামের উদ্যোগে আয়োজিত এই পাঁচ দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা করেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ব্যাট হাতে নিয়ে প্রতীকী বল খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন রাজকুমার সরকার। টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, আইএনটিটিইউসি গাজোল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, বাবুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজি সুলতানা পারভিন সহ অন্যান্য জনপ্রতিনিধি, অতিথিবর্গ ও ক্লাবের সদস্যরা।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে এই প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকারের সহযোগিতায় এই প্রতিযোগিতা আরও বৃহৎ আকারে আয়োজন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে এক লক্ষ টাকা ও ট্রফি, এবং রানার্স দলের জন্য রয়েছে সত্তর হাজার টাকা ও ট্রফি। উদ্বোধনী দিনের ম্যাচগুলিতে ব্যাপক দর্শক সমাগম লক্ষ্য করা যায়, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহেরই ইঙ্গিত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *