‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের কাজের সূচনা পুরাতন মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের উদ্যোগে ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের কাজের সূচনা হল পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। এই প্রকল্পে বুথ প্রতি ১০ লক্ষ টাকা বরাদ্দ করে অলিগলি ও পাড়াভিত্তিক ছোটখাটো উন্নয়নমূলক কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টা নাগাদ নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর তপন চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

