বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সীমান্ত গ্রামে বিক্ষোভ, তৃণমূলকে ‘ছুড়ে ফেলার’ হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাত:- বাংলাদেশী হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে ছুড়ে ফেলার হুংকার বিজেপি বিধায়কের। বিজেপি বিধায়ককে নির্বাচনের পর বাংলাদেশ ছুড়ে ফেলা হবে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।*
বাংলাদেশে হিন্দু দের ওপর অত্যাচার, এনিয়ে এই রাজ্যে প্রতিবাদ করলে, পুলিশের বাধা। প্রতিবাদীদের হেনস্তার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মালদার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল। মহাম্মদ ইউনুসের কুস পুতুল দাহ করে বিক্ষোভ। মিছিলে শামিল হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু।
তার অভিযোগ যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, আর এই নিয়ে এই রাজ্যে তার প্রতিবাদ করলে এই রাজ্যের সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে। আর এই চলতে থাকলে তৃণমূলকে মানুষ ছুড়ে ফেলবে। আগামী বিধানসভা নির্বাচনের পরে জোয়েল মুর্মু দের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *