দীপু দাস হত্যার প্রতিবাদে উত্তাল বালুরঘাট, কুশপুত্তলিকা দাহ বিজেপির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিজেপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে। বালুরঘাটের বিশ্বাস পাড়া থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়ে শেষ হয়।
বাংলাদেশে উগ্র মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর বিভিন্ন ভারে বর্বরচিত পাশবিক আক্রমণ ও হিন্দু ভাই দীপু দাসের হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। এদিন থানা মোড়ে মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক ড.অশোক কুমার লাহিড়ি, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, শহরের মন্ডল সভার সভাপতি সমীর প্রসাদ দত্ত।

