কর্মবিরতির মধ্যেই জোরালো আন্দোলন, জেলা সদর ঘেরাও আশা কর্মীদের।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ভাতা নয়, নিয়মিত মাসিক বেতনের দাবী, সরকারি সুযোগ-সুবিধা সহ সরকারি চাকরির স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। এই দাবিতে ইতিমধ্যেই গত ২৩শে ডিসেম্বর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আশা কর্মীদের কর্ম বিরতি চলছে। এদিন জেলার বিভিন্ন ব্লকের আশা কর্মীরা দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে বিশাল বিক্ষোভ মিছিল করে। বালুরঘাট থানার সামনে সরকারি নির্দেশ নামার প্রতিলিপি পোড়ানো হয়। পাশাপাশি, এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন আশা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *