বাংলাদেশের অশান্তিতে উদ্বেগে সীমান্তপারের আত্মীয়স্বজন, উৎকণ্ঠায় মালদার বহু পরিবার।

দেবাশীষ পাল, মালদা: — একদিকে এই রাজ্যে চলছে এসআইআর। অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ উত্তাল। এই পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষের যাদের আত্মীয়-স্বজন রয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতিতে উদ্বেগের সাথে পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মন্ডল, তার মা, বাবা ,দাদা থাকে বাংলাদেশের মানিকগঞ্জে। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন।
পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল। একসময় বাংলাদেশের ছিলেন। পরবর্তী সময়ে ভারতে চলে এসেছেন। তিনি এখন ভারতীয় নাগরিক। তার আত্মীয়-স্বজন ওখানে রয়েছে। কেউ রীতিমতো উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতিতে।তার দাবি ভারত সরকার যাতে অন্তত এই সময় হিন্দুদের ভিসা দেয়।
বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন,এইসব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এ করেছে বর্তমান কেন্দ্র সরকার। যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে আসবেন ভারতে থাকতে চান।তারা সিএএ তে আবেদন করুন আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না।
বিজেপি জুমলা বাজ পার্টি পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *