‘It’s Time to Fly’ থিমে কলকাতায় জাঁকজমকপূর্ণ রাইস ভিলার ১০ম বর্ষপূর্তি উদযাপন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- রাইস ভিলার যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে, যা শুরু হয়েছিল বাংলার একটি ছোট্ট স্বপ্ন হিসেবে। আজ তা হয়ে উঠেছে ভারতের দ্রুততম বর্ধনশীল কৃষি ও খাদ্য গ্ৰুপগুলোর একটি। রাইস ভিলা আজ এমন একটি ব্র্যান্ড যা বিশ্বাস, গুনমান, উদ্বাবন ও উন্নয়নের উপর ভিত্তি করে ভারতের গন্ডি পেরিয়ে বিদেশেও উপলব্ধ। আজ রাইস ভিলা উৎসবের ১০ম বার্ষিকী উদযাপন হয়ে গেল কলকাতার এক পাঁচতারা হোটেলে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ আগরওয়াল, কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও সুরজ আগরওয়াল ও সিএফও ।শেখর আগরওয়াল। এবছরের থিম it’s time to fly। এই থিমের উপর ভিত্তি করে, যেখানে খাদ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাইস ভিলা বিভিন্ন ধরনের চাল (বাসমতি, গোবিন্দভোগ সহ ৪০ রকমের চাল একই ব্র্যান্ডে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি মশলা, ডাল, চা, আটা, শুকনো ফল ইত্যাদিতে ব্যবসা সম্প্রসারণ করেছে। ভারতের অন্যতম চালের ব্র্যান্ড রাইস ভিলা এখন বিভিন্ন রকমের পরিষেবা তুলে দিচ্ছে গ্রাহকদের কাছে। সারা ভারত জুড়ে ৩৬২জনের বিশাল সদস্য, ৭৩জন পেশাদার ব্যক্তিত্ব, ৭জন পরিচালক ও ৩ জন স্বাধীন পরিচালককের উদ্যোগে ভিলা গ্রূপ উচ্চতার শিখরে পৌঁছে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ওডিশা, ঝাড়খন্ড ও উত্তর পূর্ব রাজ্যে ব্যবসার পরিধি বেড়েই চলেছে। বর্তমানে কোম্পানির লক্ষ্য কেউ অভূক্ত না থাকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া।

