সহায়ক মূল্যে ধান কেনা শুরু পূর্ব বর্ধমানে, কুইন্টালপ্রতি ২৩৬৯ টাকা দরে ক্রয়।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকে কৈয়র পঞ্চায়েতে পঞ্চায়েতে সিপিসি (সরকারি ধান ক্রয়কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।
রাজ্য সরকারের উদ্যোগে চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার জন্য এই কেন্দ্র চালু হয়েছে।
সরকারি প্রক্রিয়ায় ই-প্যাডি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে সরাসরি ব্যাঙ্কে টাকা পাওয়া যায়।
রাজ্যব্যাপী পরিস্থিতি পশ্চিমবঙ্গে নভেম্বর থেকে ধান কেনা চলছে, কুইন্টালপ্রতি ২৩৬৯ টাকা মূল্যে।
জেলা জুড়ে স্থায়ী ও মোবাইল কেন্দ্র স্থাপিত হয়েছে, এবং হাজার হাজার মেট্রিক টন ধান কেনা চলছে।
এখানে কৈয়র অঞ্চলের প্রধান শাহজাহান মন্ডল চাষীদের সাথে কথা বলছেন
এলাকার মানুষ ও কৈয়র অঞ্চলে প্রধান চাইছেন যে আগামীতে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, চাষী ভাইদের জন্য পশ্চিমবঙ্গ সরকার খুবই উপকার করছে,
চাষীদের কাছ থেকে এরকম ধান কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ জানিয়েছেন ।

