সিএএ নিয়ে সচেতনতা ও নথি সহায়তা— মালিগাঁওয়ে বিশেষ শিবিরের আয়োজন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর সংগঠনিক জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত মালিগাঁও অঞ্চলে আয়োজিত সিএএ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়। শিবিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সিএএ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় কী কী নথিপত্র প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিবির চলাকালীন যেসব আবেদনকারীর ধর্মীয় সার্টিফিকেট প্রয়োজন ছিল, তাঁদের হাতে তা তুলে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আবেদন করতে কোনও অসুবিধা না হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদানই মূল উদ্দেশ্য। শিবিরে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের শিবির আয়োজন করে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

