আলিপুরদুয়ারে লোকালয় থেকে হরিণ উদ্ধার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:– লোকালয়ে ঢুকে পড়া এক প্রাপ্তবয়স্ক স্ত্রী বার্কিং ডিয়ারকে উদ্ধার করল বন দপ্তর। সোমবার ফালাকাটা ব্লকের নবনগর এলাকায় হঠাৎই একটি হরিণ ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা দুপুরের দিকে হরিণটিকে এদিক–ওদিক ঘুরে বেড়াতে দেখে বিষয়টি বন দপ্তরকে জানান।

খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কোনোরকম ক্ষয়ক্ষতি বা আতঙ্ক না ছড়িয়ে সুরক্ষিতভাবে হরিণটিকে আটক করতে সক্ষম হন তাঁরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, হরিণটি সম্পূর্ণ সুস্থ ছিল। এরপরই তাকে দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, “স্থানীয়রা খুবই সহযোগিতা করেছেন। তাঁদের দ্রুত সচেতনতা এবং উদ্যোগের ফলেই হরিণটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *