কুমারগঞ্জের মর্মান্তিক নাবালিকা হত্যা মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর রায়: যাবজ্জীবন কারাদণ্ড।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এক নাবালিকাকে ধর্ষন করে পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগে তিন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনাল দক্ষিন দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা জজ।

শনিবার সন্ধায় জেলার অতিরিক্ত দায়রা জজ সন্তোষ পাঠক অভিযুক্তদের এই সাজার নির্দেশ দেন।পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। অনাদায়ে আরও তিন বছরের জেল। এর আগে গতকাল তাদের দোষি সবাস্ত করা হয়।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান ২০২০ সালের ৬ জানুয়ারীর বিকেল বেলা কুমারগঞ্জের বাসিন্দা জৈনিকা এক নাবালিকা বাড়ি থেকে বাজারে শাল কিনতে বেড়োনর পর আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন সে ফিরে না আসায় অনেক খোজ খবর করার পরও তার কোন খোজ পায় নি।পরের দিন সাফানগর বেলখোর এলাকার এক কার্লভার্টের তলায় ওই নাবালিকার অর্দ্ধদগ্ধ দেহ স্থানিওরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কুমারগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই ক্ষত বিক্ষত আশিংক পোড়া অর্দ্ধনগ্ন দেহ উদ্ধার করে। অভিযোগ ওঠে গংগারামপুর ও তপন এলাকার তিন যুবক মিলে তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানিওরা অভিযোগ তোলে।পাশাপাশি পুলিশ তদন্তে নেমে একটি দোকানের চাদর বিক্রির রসিদ পায়। সেই রসিদের সুত্র ধরেই পুলিশ একদিনের মধ্যেই এই ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।এই তিন অভিযুক্তের মধ্যে দুইজনের বাড়ি গংগারামপুরে ও একজনের বাড়ি তপনে।তিন সাজা প্রাপ্ত দোষীর নাম মহবুব মিয়া, পনকজ বর্মন ও গৌতম বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *