সমাজসেবায় অনন্য উদ্যোগ: বালুরঘাট হাসপাতালে ফল বিতরণ করল বোল্লা কালীমাতা মন্দির ট্রাস্ট।
দক্ষিণ দিনাজপুর নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ বোল্লা কালীমাতা মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে এক সফল ফল বিতরণ কর্মসূচি পালিত হয়। এটি ট্রাস্টের একটি নিয়মিত সমাজ সেবামূলক উদ্যোগ, যা প্রতি বছরই গ্রহণ করা হয়।
এদিন ট্রাস্টের সদস্যরা বালুরঘাট জেলা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের হাতে তুলে দেন বিভিন্ন ধরনের ফল, হরলিক্স ও চকোলেট।
এই ধরণের কর্মসূচি পালনের মাধ্যমে ট্রাস্টটি একদিকে যেমন অসুস্থ মানুষদের প্রতি সহানুভূতি ও সহায়তার বার্তা দেয়, তেমনই সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন ঘটায়। ট্রাস্টের এই মানবিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তাদের এই উদ্যোগ অসুস্থদের মুখে হাসি ফোটাতে সাহায্য করে।

