নতুন দায়িত্বে মনোজ রাম, মালদা জেলার এসসি-ওবিসি সেলের সভাপতি করল তৃণমূল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – — তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এস সি এবং ওবিসি সেলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান-খেত-মজদুরের ব্লক সভাপতি মনোজ রাম কে। ৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এস সি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। মনোজ বাবুকে মালদা জেলা সভাপতি হিসাবে ঘোষণা করার পরই বৃহস্পতিবার রাতে তুলসীহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
এই দায়িত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মনোজ বাবু। তিনি বলেন দল যখন তাঁকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন। যে দায়িত্ব তাঁকে দল এখন দিলো তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *