মালদার হবিবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল, আহত ১১ যাত্রী।
হবিবপুর, নিজস্ব সংবাদদাতা :- দ্রুত গতির জেরে বড়সড় দুর্ঘটনা মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী দেবীপুর মোর এলাকায়। রবিবার দুপুরে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনায় আহত হন অন্তত ১১ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নালাগোলা থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎই এক বাঁকে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় গাড়িটি,…

