শিলিগুড়িতে কলকাতার তৃণমুল অধ্যাপকরা ৫০০ মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন।

অতসী মণ্ডল ও রাজীব দত্ত,শিলিগুড়ি :- ১৮ অক্টোবর,দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ভাবাদর্শে কিছু অধ্যাপকদের দেওয়া অর্থ মূল্যের সাহায্যে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তৃণমূলের অধ্যাপক বন্ধুরা ।আজ অধ্যাপক মহীতোষ গায়েন ও অধ্যাপক মনোজিৎ মন্ডলের নেতৃত্বে আর যে সব অধ্যাপক এই ত্রাণ কাজে সঙ্গে ছিলেন তাদের মধ্যে অন্যতম সৌরভ হালদার,শামিনূর রহমান,সন্তু বাগ, ইন্দ্রজিৎ হালদার,লোকেশ মণ্ডল, গুরু প্রসাদ দাস,উৎপল রক্ষিত
প্রমুখ। উত্তরবঙ্গের জ্যোতির্ময় কলোনী, ওয়ার্ড নাম্বার ৩২(শিলিগুড়ি), ভাঙা পুল, মাটিগাড়া,প্রমোদনগর এসএসকে, মাটিগাড়া,রাধারঞ্জন প্রাথমিক বিদ্যালয়, আঠারোখাই অঞ্চলে পাঁচশো মানুষের কাছে চাল, ডাল, আলু,সোয়াবিন, সরষের তেল, দুধ, মুড়ি,বিস্কুট প্ৰভৃতি ত্রাণসামগ্রী তুলে দিয়ে তৃণমূল কংগ্রেস পরিবারের অংশ হিসেবে উত্তরবঙ্গের বন্যা কবলিতদের পাশে সবসময় আছি এবং থাকবো সেই বার্তা সাধ্যমতো দলের সৈনিক হিসেবে তারা পৌঁছে দেয় উত্তরবঙ্গে দুর্গত মানুষদের কাছে। এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সঙ্গে ছিলেন দার্জিলিং পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জি, দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুখোটী, তৃণমূল যুব কংগ্রেসের টাউন সভাপতি রাজা ভৌমিক , জয়ানন্দ সরকার,মাটিগাড়া ব্লক-১, তৃণমূল যুব কংগ্রেস,মাটি গাড়া, তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সুপ্রিয় দাস, ব্রজকান্ত বর্মণ,মাটি গাড়া ২ নম্বর অঞ্চল সভাপতি,বিবেক ওঁরাও,সহ সভাপতি, মাটি গাড়া,ব্লক ১ তৃণমূল যুব কংগ্রেস, এছাড়া স্থানীয় পঞ্চায়েত প্রধান, মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় প্রমুখ,এই কাজে সর্বোতভাবে সাহায্য করেন শিলিগুড়ির মেয়র ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *