প্রশাসনের সহযোগিতায় মফিজুল মন্ডলসহ ইরাক থেকে পরিযায়ীরা বাড়ি ফিরছেন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরছে ইরাকে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। যার জেরে খুশির জোয়ার বইছে পরিবারে‌। ইতিমধ্যে মফিজুল মন্ডল নামখানায় ফিরেছেন।

শনিবার বাড়ি ফিরবেন শেখ আমিনুদ্দিন, শেখ মোখলেসুর, সূর্য দেব ও সাধন বিশ্বাস। ধাপে ধাপে বাড়ি ফিরবেন বাকিরা। মোট ১১ জন ইরাকে কাজে গিয়ে আটকে পড়েছিলেন ইরাকে।

এই খবর জানার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। এছাড়াও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ইতিমধ্যে তাদের সকলকেই বাড়ি ফেরানোর ব্যবস্থা হয়েছে।

ভিসা সংক্রান্ত জটীলতা দূর করা হয়েছে। ইতিমধ্যে যার সঙ্গে চুক্তি করে ওই শ্রমিকরা কাজে গিয়েছিল তাকে স্ক্যানারে রাখা হয়েছে। আটকে পড়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ১.৫ লক্ষ করে নিয়ে তাদের কাজে নিয়ে যাওয়া হয়েছিল।

বৃহস্পতিবার মথুরাপুরের সাংসদ বাপী হালদারের কার্যালয় থেকে আটকে পড়া ব্যক্তিদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী সহ জামাকাপড় তুলে দেওয়া হয়। সেসময় সেখানে উপস্থিত ছিলেন নামখানা ব্লকের সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *