বেআইনি মদের দোকান চালাতে এক লক্ষ টাকা ঘুষ দাবি — তৃণমূল অঞ্চলের সভাপতির অডিও ভাইরাল ঘাটালে।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- টাকা দিলেই সব কিছু ঠিকঠাক, টাকা না দিলেই সমস্যা! বেআইনিভাবে মদ দোকান চালানো জন্য অঞ্চল তৃনমূল সভাপতি কে এক লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এমনই একটি ফোনে কথার্তার অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু শোরগোল। ইতিমধ্যে এই অডিও বার্তা নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি। তবে এই কল রেকর্ড অঞ্চল তাদের তৃণমূল নেতার বলে স্বীকার করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সৌমেন রায়ের কল রেকর্ড ভাইরাল, ভাইরাল কল রেকর্ড বলতে শোনা যাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি মদের দোকান চালানোর জন্য এক লক্ষ টাকা চাইছে দোকান মালিকের থেকে। এমনি ভাইরাল অডিও পরেই তোলপাড় ঘাটালের রাজনৈতিক মহলে। এ বিষয়ে অভিযুক্ত অঞ্চল তৃণমূল নেতার সাথে আমরা একাধিক বার যোগাযোগ করলে কোন প্রতিক্রিয়া দেননি সংবাদমাধ্যমের পরিচয় জানতে পেরেই তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট তীব্র হবে কটাক্ষ করেছে তৃণমূলকে। তবে ঘটনা যে সত্য তা স্বীকার করেছেন ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি, তবে পাল্টা তিনি বিজেপি কেউ কটাক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *