প্রধান শিক্ষক প্রদীপ পালধী ও সহশিক্ষিকা কুলের ছুটির দিনে স্কুলে উপস্থিতি নিয়ে গ্রামের ক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষক-শিক্ষিকাকে স্কুলের তালা বন্ধ করে বিক্ষোভে গ্রামের মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে শিক্ষক শিক্ষাকে উদ্ধার করে বাড়ি পাঠায়। প্রতিনিয়ত ছুটির দিনগুলিতেই স্কুলে প্রধান শিক্ষক প্রদীপ পালধী ও সহশিক্ষিকা কুলে আসেন সন্ধ্যে নাগাদ বাড়ি যান, অভিযোগ গ্রামের মানুষজনের। আবারো আজ সরকারী ছুটির দিনেও এমনি ঘটনা। স্কুল ছুটি তবুও আজ দুপুর নাগাদ স্কুলে এসেছিলেন প্রধান শিক্ষক ও সহশিক্ষিকা ছুটির দিনেও শিক্ষিকাকে দেখতে পেয়ে মানুষের সন্দেহ হয় নানান কুসন্দেহর বসে শিক্ষক শিক্ষিকাকে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ শুরু হয়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাটনা নিম্ন বুনিয়াদি স্কুলের। দীর্ঘক্ষন তালা বন্ধ থাকার পর খবর গিয়ে পৌঁছায় পুলিশের কাছে অবশেষে পুলিশ এসে স্কুল থেকে দুই শিক্ষককে বাড়ি পাঠায় । গ্রামের মানুষের অভিযোগ প্রধান শিক্ষক ও শিক্ষিকার চরণ মোটেই সুবিধার নয় শিক্ষক দের আচরণে ক্ষীপ্ত গ্রামের মানুষ। যদিও স্কুলের শিক্ষক শিক্ষিকার দাবি স্কুলের খাতা পত্রের কাজে তারা এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *