তান্ত্রিকের তপস্যাস্থল থেকে আজও জাগ্রত দেবীর আরাধনায় ভক্তদের ভিড়।

ভিকাহার-তপন, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ইতিহাসের নানান নিদর্শন। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ভিকাহারের মন্দিরবাসিনী কালী মন্দির। দীপান্বিতা অমাবস্যা এই মন্দিরে পুজো দিতে আসে দূরদূরান্ত থেকে বিভিন্ন জেলার ভক্তেরা। মা জাগ্রত তাই মনোবাঞ্ছা পূর্ণ করতে পূজোর সময় ভক্তদের সমাগম হয়।

প্রায় ৬০০ বছর আগে তপন থানার ভিকাহার অঞ্চলের জঙ্গলে তপস্যা করতেন এক তান্ত্রিক। জনশ্রুতি রয়েছে, স্বপ্নাদেশ পেয়ে সেই তান্ত্রিক পঞ্চমুন্ডির আসনে শুরু করেন কালীপুজো। ৬০০ বছর আগেই তৈরি করা হয়েছিল মায়ের মন্দির। এই মন্দিরের ভেতরে মায়ের পুজোর সময় বাইরে থেকে কোন আলো প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি দরজা-জানালায় পরদা দিয়ে বা ভিজিয়ে রেখে ঘর অন্ধকার রাখা হয়। যদিও পুজোর সময় মন্দিরের ভেতরে জ্বালানো হয় প্রদীপ। বাইরের সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে না দেওয়ার প্রচলন আজও রয়েছে। ৬ শতাধিক বছর এর ঐতিহ্যবাহী মন্দিরের দেওয়াল দিয়ে চারিপাশে গাছ ঘিরে রেখেছে।

মন্দিরের সেবায়ত সুভাষ সমাজদার জানান, দীর্ঘদিনের এই মন্দির ঐতিহ্যবাহী। এখানে ৬০০ বছর আগে এক তান্ত্রিক পুজো শুরু করেছিলেন। জাগ্রত এই মন্দিরে পুজো দিতে শিলিগুড়ি, মালদা সহ বিভিন্ন জেলার মানুষ আসেন। তারা মানদ করেন এবং মনবাচ্ছা পূর্ণ হয়। প্রত্যেক দীপান্বিতা অমাবস্যায় মন্দির পরিষ্কার করে এখানে পুজো দেওয়া হয়। তবে বাইরের আলো ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, এমনকি ভেতরে কোন বর্তমান যুগের লাইট লাগানো হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *