সাংসদ আক্রান্ত, হবিবপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা ঃ —- হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মূর্মূ নেতৃত্বে কেন্দপুকুর এলাকায়। উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক ও সাংসদ
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য গিয়েছিলেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, গিয়েছিলেন কন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে। হঠাৎ করেই আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, এরই প্রতিবাদে হবিবপুর বিধান সভা পাকুয়াহাট বিজেপি সংগঠনের পক্ষ থেকে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।
অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *