উত্তরবঙ্গে হামলার প্রতিবাদে সিদ্ধা বাজারে বিজেপির রাস্তা অবরোধ ও বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েকদিনের ভারী বর্ষণে কার্যতো লন্ডভন্ড উত্তরবঙ্গের একাধিক এলাকা, বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই বর্ষণের ফলে, সোমবার সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন এলাকার বিজেপি বিধায়ক ও সাংসদ খগেন মুর্মু, এমনটাই দাবি করছে বিজেপি, এরপর তাদের উপর হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে, এই হামলায় সাংসদ কার্যত রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়, তারই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সিদ্ধা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতাকর্মীরা। প্রায় দীর্ঘক্ষন ধরে চলে এই অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন।

