পতিরামে বিএসএফ ১২৩ ব্যাটালিয়নের ঐতিহাসিক বিজয়াদশমী: ৫০ ফুট রাবণ দহন।
পতিরাম, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-প্রথমবারের মতো সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে ভব্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিজয়াদশমী। ২রা অক্টোবর বৃহস্পতিবার বিএসএফ-এর ১২৩ ব্যাটালিয়ন তাদের পতিরাম ক্যাম্পে আয়োজন করে এক ঐতিহাসিক উৎসব, যেখানে অশুভের ওপর শুভের জয়ের প্রতীক হিসেবে অনুষ্ঠিত হয় বিশাল রাবণ দহন। ৫০ ফুট উঁচু রাবণের পাশাপাশি কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুলও দহন করা হয়।…

