বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার স্বপ্ন, বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তকে স্মরণ বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্ম দিবস বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বালুরঘাট শহরে পালন করা হলো। বিদ্যাসাগর মহাশয় এর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুস্প
দানে মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। পরিশেষে উপস্থিত জেলা সংগঠনের সভাপতি শ্রী কমলেন্দু বসাক, কার্যকরী সভাপতি অলকেশ চৌধুরী এবং জেলা কমিটির সহ-সভাপতি শিবতোষ চ্যাটার্জী বিদ্যাসাগরের কর্মজীবন, সমাজ পরিবর্তনের লড়াই আন্দোলনে নারী শিক্ষা বাল্যবিবাহ ও বহু বিবাহ রদ, বিধবা বিবাহ প্রচলন ,বয়স্ক শিক্ষা কেন্দ্র গড়ে তোলা, নৈশ বিদ্যালয় চালু করা, মেয়েদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং শিক্ষাশ্রয়ী একটি বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও সমসাময়িক আরো একজন দিকপাল মনীষী অক্ষয় কুমার দত্তের জীবনী তার কর্মজীবন সমাজ পরিবর্তনে তার ভূমিকা সমাজকে যুক্তি নির্ভর শিক্ষাশ্রয়ী এবং বিজ্ঞানমুখী করে তুলবার ক্ষেত্রে তার অবদান বিষয়ে বাঙালি জাতি যে বিস্তৃতির তলে চলে গেছেন– তাকে স্মরণ করে আলোচনা ও সংঘটিত করেন কার্যকরী সভপতি অলকেশ চৌধুরী ।
আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত নছিলেন জেলা কমিটির সহসভাপতি প্রেমনাথ সিং, স্বপন বিশ্বাস, যুগ্মসম্পাদক শুভাশীষ গোস্বামী ,

অলোক তালুকদার , সহ সম্পাদক
অনিমেষ সরকার , জেলা কমিটির সদস্য
বিশ্বরূপ বিশ্বাস , মোস্তফা সিরাজ সহ
আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *