গাজোল মন্ডল একের উদ্যোগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিজেপি সংবর্ধনা অনুষ্ঠান।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – গাজোল মন্ডল একের কমিটির উদ্যোগে গাজোল বিদ্রোহী মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে বিজেপির নতুন মন্ডল নেতৃত্ব ও বুথ ভিত্তিক নেতৃত্বদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও গাজোল ব্লকের বিজেপির যে সমস্ত নেতাকর্মী মারা গিয়েছেন তাদের স্মরণীয় উদ্দেশ্যে স্মরণ সভা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শুক্রবার বেলা দুটো নাগাদ। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং , ওল্ড মালদার বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য গোপাল চন্দ্র সাহা,গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোল মন্ডল একের সভাপতি নিহারঞ্জন মন্ডল,গাজোল ২ নং অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী, গাজোল এক নং অঞ্চলে উপ প্রধান প্রদ্যুৎ কুমার সর্দার, সহ অন্যান্য নেতৃত্ব। প্রতাপ সিং চিনময় দেব বর্মন নিহার রঞ্জন মন্ডল বলেন আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে দলকে শক্তিশালী করার জন্য। তাই গাজোল মন্ডল একের কমিটির নতুন নেতৃত্ব ও গাজোল বুথ ভিত্তিক নতুন নেতৃত্বদের সংবর্ধনা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এছাড়াও বিজেপির যে সমস্ত নেতাকর্মী মারা গেছেন তাদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয় এবং তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *