টাকা ডবল করার প্রলোভনে মহিলারা বিপদে, মালদার শিবিরে প্রদীপ ও গম্ভীরা মাধ্যমে সচেতনবার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- আর্থিক প্রলোভনে
মহিলারা পা দিছে টাকা ডবল করার উদ্দেশ্যে এইসব থেকে মহিলাদের সচেতন করতে বৃহস্পতিবার দুপুরে মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উদ্যোগে নাবার্ড সহযোগিতায়, স্বচ্ছতাহি সেবা কে সামনে রেখে ঋষিপুর গ্রামীন ব্যাঙ্কের শাখার আয়োজনে স্থানীয় গোষ্ঠীর দায়িত্বে থাকা মহিলা সহ শাখার গ্রাহকদেরকে নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাহকদের সচেতন বার্তা দেওয়া হয়।

এই শিবিরে অনুষ্ঠান শুরুতেই উপস্থিত আধিকারিকদের বরণ ও প্রদীপ প্রজ্জন মধ্যে দিয়ে ব্যাঙ্কের এই সচেতনতা ও আলোচনা শুরু হয় ।ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সাথে যুক্ত থাকলে একজন গ্রাহক অসময়ের সময়ে কি ভাবে উপকৃত হতে পারেন।

সেইসঙ্গে দলের মহিলাদেরকে কিভাবে লোন দেওয়া হয়ে থাকে,সেই লোনের টাকা ঠিক সময়ে পরিশোধ করে দিলে পরবর্তীতে তারা কি উপকার পাবে।এছাড়াও আর্থিক
প্রলোভনে মহিলারা টাকা ডবল লোভে বিপদে পরছেন। এই সমস্ত বিষয় নিয়ে উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা তুলে ধরা হয় এছাড়াও গম্ভীরা গানের মধ্যে দিয়ে সচেতন বার্তা জানানো হয়।ব্যাংকের তরফ থেকে জানানো হয় ব্যাংকের সাথে যেন লেনদেন করে কোন প্রলোভনে টাকা ডবল করার উদ্দেশ্যে পা না দেয়।এদিন উপস্থিত ছিলেন নাবার্ড সংস্থার এজিএম অমৃত চট্টোপাধ্যায়,আর এম ডাবলু বি জি বি মালদা তুশান কান্তি সাহা, এলডিএম মালদা শ্রী গুঞ্জন কুমার, সহ আধিকারিক ও গোষ্ঠী মহিলা দল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *