কালিকামড়ায় মিছিল, উচ্ছ্বাসে ভরপুর গ্রাম — জোট প্রার্থীদের বিপুল জয়ের দাবি।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা”- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালি কামড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনী লড়াইকে ঘিরে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) প্রচারে ঝড় তুললেন সিপিএম–কংগ্রেস জোটের প্রার্থীরা।
কালিকামড়া এলাকায় জোট প্রার্থীদের এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা মানিকুল ইসলাম, আব্দুল জলিল, দারুল ইসলামসহ একঝাঁক নেতৃত্ব। প্রচার মিছিলকে ঘিরে এলাকায় উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়।
এদিন জেলা কংগ্রেস নেতা মানিকুল ইসলাম আত্মবিশ্বাসের সুরে জানান, নুরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে তাঁদের জোট প্রার্থীরা ছয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করবেন।

