কচিকাঁচাদের কবিতা, নৃত্য ও নাটকে আনন্দে মাতল অমিতা বিদ্যানিকেতনের বার্ষিক অনুষ্ঠান।
বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলা রাজনগর খাসবাজারে সৎসঙ্গ প্রাঙ্গণে অমিতা বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়৷ মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা৷ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় চৌধুরী৷ প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষক বিমানচন্দ্র ভান্ডারী৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী৷ মঞ্চে অতিথিদের বরণ, উদ্বোধনী সংগীত, বক্তব্য,কচি কাঁচাদের ছড়া, কবিতা, নৃত্যানুষ্ঠান, সংগীত, নাটক প্রভৃতি পরিবেশিত হয়৷ সিউড়ি থেকে আগত অলোক নৃত্য কলা একাডেমির পক্ষ থেকে অলোক ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাডেমির ছাত্র ছাত্রীদের নৃত্যানুষ্ঠান এদিন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনে৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সফিউল আলম ও বিদ্যালয়ের শিক্ষিকা সুদেষ্ণা মন্ডল৷ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের তৎপরতা ছিল যথেষ্ট৷ উপস্থিত সকলকে রাত্রিকালীন আহারে আপ্যায়িত করা হয়৷ এমন উদ্যোগের প্রশংসা করেন অভিভাবক সহ অনেকে৷

