উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমালেন গাজোলবাসী, উপস্থিত জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদার গাজোলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালিত সার্বজনীন দূর্গা পূজা কমিটির বৃহস্পতিবার হয়ে গেলো উদ্বোধনী অনুষ্ঠানে যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। এদিন সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষ ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার রাত্রি ৮টা নাগাদ।যেখানে জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও জেলার সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে উপস্থিত হন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ সহ অন্যান্যরা। এদিন ফিতা কেটে প্রদীপ জ্বালিয়ে, ও ঢাক বাজিয়ে পূজোর শুভ উদ্বোধন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ।

