দ্রুত সমাধানের দাবিতে আন্দোলনের বার্তা, বীরভূম সম্মেলনে গর্জে উঠল ট্রাক অপারেটার্স ফেডারেশন।
বীরভূমে, নিজস্ব সংবাদদাতা: – বীরভূমের মহঃ বাজার কমিউনিটি হলে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের রাজ্যসম্মেলন। রাজ্যজুড়ে ট্রাক মালিকদের নানাবিধ সমস্যাকে সামনে রেখে এদিনের সভায় হাজির হন বিভিন্ন জেলার সংগঠনের প্রতিনিধিরা।
সভায় মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। যত্রতত্র নো-এন্ট্রির নামে পুলিশের অত্যাচার, বালির ই-চালান সংশোধনের দাবি, রাজ্যের বিভিন্ন সেতুর ভগ্নদশা থেকে সময় ও অর্থের অপচয়, ওভারলোডিং বন্ধের প্রয়োজনীয়তা এবং ট্রাক মালিকদের অন্যান্য সমস্যা ও তার সমাধান—এই সব বিষয়েই জোরালো বক্তব্য রাখেন বক্তারা।
রাজ্য ফেডারেশনের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক শ্রী সজল ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শ্রী প্রবীর চ্যাটার্জীসহ রাজ্যের বিভিন্ন জেলার নেতারা সভায় উপস্থিত ছিলেন।
স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন মীর ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আনাস আহমেদ। সহযোগিতায় ছিলো বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
তালবাঁধ ক্রেশার ওনার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও পাঁচামী মাইনস ওনার অ্যাসোসিয়েশন
সম্মেলনের শেষে রাজ্যজুড়ে ট্রাক মালিক ও চালকদের সমস্যার দ্রুত সমাধানে একসঙ্গে আন্দোলনের রূপরেখা তৈরির বার্তা দেওয়া হয়।

