দক্ষিণ দিনাজপুরে সংস্কৃতির উৎসব — রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের দশকপূর্তি উদযাপনে গুণীজনদের সমাগম।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসহরে ২৩ এ সেপ্টেম্বর মঙ্গলবার থকে দুই দিনব্যাপী রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের দশম বছর পূর্তি রাবীন্দ্রিক উদযাপন ২০২৫ রবিচক্র অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর ফুটবল ময়দানে। এদিন বিশিষ্ট গুণীজনদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই নিত্যানুষ্ঠানের শুভ সূচনা হয়। রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের শিক্ষার্থীরা একের পর এক মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র।
বুনিয়াদপুর পৌর শহরে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রবীন্দ্র নৃত্য কলা কেন্দ্রের কর্ণধার তথা শিক্ষিকা সুচিত্রা রায়-এর ভূমিকা অনেকটাই। এই ছোট্ট শহরে ছোট থেকে বড় ছেলে মেয়েদের রবীন্দ্র নৃত্যে প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখে আসছেন দীর্ঘ ১০ বছর ধরে। রবিচক্র সন্ধ্যা দেখবার জন্য বুনিয়াদপুর ফুটবল ময়দানে সাধারণ জনগণের উপস্থিত ছিল চোখে পড়ার মত।
রবিচক্র সন্ধ্যার সঞ্চালনা করেন পশ্চিমবঙ্গের অন্যতম বাচিক শিল্পী ও শিক্ষিকা রিতি সেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যর মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু, বংশীহারী থানার আই সি, সহ বুনিয়াদপুর তথা দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট ব্যক্তিরা।

