পূজা উদ্যোক্তাদের আশা—বিপুল দর্শনার্থীর ভিড়ে সরগরম হবে কুশমন্ডি।

দক্ষিণ দিনাজপুর , নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের জেলা পরিষদ মার্কেটে আজ, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ৭৮তম সার্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আবহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, পূজা উদ্যোক্তা রতন সাহা ও সৌরভ রায়, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, বিশিষ্ট সমাজসেবী কাজল সরকারসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি।

পূজা উদ্যোক্তা সৌরভ রায় এক আবেগঘন বক্তব্যে বলেন—

“আমাদের জন্য গর্বের বিষয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুশমন্ডির সার্বজনীন দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এ বছর আমরা আশা করছি বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনে কুশমন্ডি সরগরম হয়ে উঠবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *