গরিব মানুষের পাশে সর্বদা আছি” — বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে বিজেপির আশ্বাস।

নিজস্বসংবাদদাতা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:-১৭ সেপ্টেম্বর ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিবস। দিনটি দেশজুড়ে মহাসমারোহে পালন করে ভারতীয় জনতা পার্টির নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকরা।
তারপর থেকেই লাগাতার দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানান সেবামূলক অনুষ্ঠান।
তারই অংশ হিসেবে এদিন পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া মন্ডল ১ ও জামুড়িয়া মন্ডল ২ নেতা-নেত্রী কর্মী সমর্থক এবং বিশিষ্ট সমাজসেবী মন্ত্রী মন্ডল এর উদ্যোগে জামুড়িয়ার বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এদিন রোগীদের খোঁজখবরও নেই উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। সদা সর্বদা রোগীদের পাশে থাকার‌ও আশ্বাস দেয় তারা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মন্ত্রী মন্ডল, আসানসোল জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী, জামুড়িয়া মন্ডল টু এর মন্ডল সভাপতি রাহুল বাউরী, মন্ডল ১ এর সভাপতি পিনাকী রায়, দেবাশীষ দুবে সহ আরো অনেক।

কর্মসূচিতে উপস্থিত, ভারতীয় জনতা পার্টির কর্মীরা জানাই, দেশের প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি চলছে। জামুড়িয়া এলাকাতেও আমাদের নানান সেবামূলক কর্মসূচি চলছে। সোমবার আমরা বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 40 থেকে 50 জন রোগীর হাতে ফল এবং অন্যান্য খাদ্য দ্রব্য তুলে দিলাম। তারা জানাই আমরা গরিব মানুষের সাথে এবং পাশে সদা সর্বদা আছি।
পাশাপাশি আরও জানাই আগামী দিনেও আমাদের নানান কর্মসূচি রয়েছে,সেই কর্মসূচি গুলি লাগাতার চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *