গড়বেতায় পুজোর মেজাজ চড়ছে, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা;- বেজেছে পুজোর ঘন্টা, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্গোৎসব ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের একাধিক দুর্গোৎসবের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল আমলাশুলী সার্বজনীন দুর্গোৎসব এবং গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া মহাবীর স্পোটিং ক্লাবের দুর্গোৎসব ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এই দিন পূজ মণ্ডপে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,IC সদর দয়াময় মাঝি, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার প্রণব সেনাপতি, চন্দ্রকোনারোড বিট হাউসের আই সি রাজেশ পরিয়া, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা, সাগর মন্ডল, সুশান্ত সিংহ ,প্রসেনজিৎ ভূঁইয়া সহ এলাকার বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *