পূর্বপুরুষদের শান্তি ও সমৃদ্ধির জন্য দূর্গাপুরে পিতৃতর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
দূর্গাপুর, নিজস্ব সংবাদদাতাদ: — পিতৃতর্পণ হল হিন্দুধর্মের একটি প্রথা, যেখানে পুত্র বা পরিবারের সদস্যরা দেবতা, ঋষি এবং পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করেন, যাতে তাঁদের আত্মা শান্তি লাভ করে এবং পরিবারকে সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করে। এই রীতি সাধারণত আশ্বিন মাসের পিতৃপক্ষে, বিশেষত মহালয়ার দিন পালন করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তি ও সমৃদ্ধির জন্য এই তর্পণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে শহর দুর্গাপুরের দামোদর নদের তীরে হাজার হাজার মানুষ পিতৃ তর্পণ করেন। অতিরিক্ত জল ছাড়ার কারণে গভীর জল ছিল নদে। পুলিশ প্রশাসনের তরফে দড়ি দিয়ে রাখা স্থানেই তর্পণ অনুষ্ঠান সংঘঠিত করা হয়। সাথে ডিজিস্টার ম্যানেজমেন্টের বোট টহলরত অবস্থায় ছিল।

