পূর্ণ উদ্দীপনায় দ্বিতীয় ধাপের মন্দির নির্মাণ শুরু করল চন্দ্রকোনারোড রাম মন্দির কমিটি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড রাম মন্দির কমিটির উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে মন্দিরের শিলান্যাস হয়ে গেল সোমবার, এইদিন পূজা অর্চনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে মন্দির নির্মাণের শিলান্যাস হয়। উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রতিষ্ঠাতা রামপ্রসাদ সিনহা, সভাপতি প্রদীপ কুমার তেওয়ারি, শ্যামল ঘোষ, নিমাই পাল সহ অন্যান্য মন্দির কমিটির সদস্যবৃন্দ, জানা গিয়েছে বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচিতে অংশ নেয় এই কমিটি, এবং আগামী দিনেও বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি করবেন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *