দুর্গাপুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ-প্রশাসনের সতর্কতা, চেক হাতে পুজো কমিটি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ——মহালয়া দিনে দেবী পক্ষের সূচনা ইতি মধ্যে হয়ে গিয়েছে।আর কয়েক দিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা নিয়ে চরম ব্যস্ততা প্রশাসন থেকে সকলেই । গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে বিভিন্ন পূজা কমিটির পূজার উদ্বোধন করার পাশাপাশি এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দিয়েছেন।সোমবার দুপুরে বামনগোলা থানার পক্ষ থেকে বিভিন্ন পূজা কমিটির গুলোকে ইতিমধ্যে চেক বিতরণ করার। পাশাপাশি বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামনগোলা ৮০ টি পুজো কমিটিকে চেক বিতরণ সহ এই পুজো কমিটি গুলোকে নিয়ে আসন্ন দূর্গা পূজা উৎসব সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য আলোচনা করা হয়। পুজোর দিন গুলিতে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, বামনগোলা ব্লকের বিডিও মনোজিত রায়, ও বামনগোলার থানা এলাকার সমস্ত ক্লাবের মেম্বাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *