শুভ মহালয়ার পুণ্যতিথিতে গড়বেতায় আরএসএস-এর শতবার্ষিকী উদযাপন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে এবং রবিবার শুভ মহালয়ার পুণ্য তিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী পালন করল স্বয়ংসেবক সংঘের সদস্যরা। এই দিন চন্দ্রকোনারোড ফুটবল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। এই দিন উপস্থিত ছিলেন ধীমান কোলে,গৌতম কৌড়ি সহ একাধিক স্বয়ং সেবকের সদস্যরা।

