আরামবাগ SDPO-র নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান, বাজি কারখানা সিল।
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জীর তত্ত্বাবধানে অভিযান চালানো হলো খানাকুল থানার নতিবপুর গ্রামের বরখানতলায়। অভিযানে শুধু বাজি কারখানাই নয়, এলাকাবাসীর একাধিক বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। পুলিশ জানিয়েছে—বাড়ির আলমারি, ছাদ এবং উপরের পারণ ঘেঁটে বিপুল পরিমাণে বাজি উদ্ধার…

