রেললাইনে হাতি-শাবক, তৎপর চালকরা জরুরি ব্রেক কষে রক্ষা করলেন ট্রেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাত দুটো নাগাদ ছুটছিল ডাউন কবিগুরু এক্সপ্রেস। হঠাৎই ট্রেনের দুই চালক প্রকাশ কুমার ও কামরু মন্ডলের নজরে আসে রেল লাইনের ওপর ঘোরাফেরা করছে একটি হস্তী শাবক। সঙ্গে সঙ্গে সেখানে মা হাতিটিও চলে আসে। ঘটনাটি ঘটছে নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে ৬৯/০ নম্বর পিলারের কাছে। তড়িঘড়ি জরুরীকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। এই ঘটনায় ওই ট্রেনটি প্রায় ২৩ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর মা এবং শাবক জঙ্গলে প্রবেশ করলে ওই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *