চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীতে ৩২ দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ তম বর্ষ উদযাপন ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে চারটি ব্লকের (গড়বেতা ১,২,৩ ও শালবনী ব্লক) অনূর্ধ্ব ১৭ বছর বয়সী ছাত্রদের নিয়ে ৩২ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে,যার শুভ সূচনা হলো মঙ্গলবার, এই দিন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিচালন কমিটির সভাপতি তথা প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির সভাপতি রামচন্দ্র পাল,ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাল, তন্ময় বোস, ফুটবল তারকা প্রলয় সরকার, হিমাংশু সরকার, পীযূষ তেওয়ারি, আশীষ ঘোষ, পাশাপাশি প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয় উৎসব কমিটির পক্ষ থেকে যার শুভ উদ্বোধন করলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

