শোভাযাত্রা ও বৃক্ষরোপণে হুমগড়ে কবিগুরুর প্রয়াণ দিবস উদ্যাপন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২২ শে শ্রাবণ অর্থাৎ শুক্রবার বিশ্ব কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সারা জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রয়াণ দিবস পালন করা হয়,এই দিন প্রায় শতাধিক বৃক্ষরোপন করা হয় বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।

