মালতিপুরের হযরতপুর হাই স্কুলে অনুষ্ঠিত শিবিরে মিলল বিদ্যুৎ, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি পরিষেবা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:– পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের জালালপুর হযরতপুর হাই স্কুল ময়দানে একটি শিবিরের আয়োজন করা হয়।

এই শিবির তদারকি করেন মালতিপুর বিধানসভার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী, চাঁচল ২ নম্বর ব্লকের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিবির থেকে বিদ্যুতের নতুন সংযোগ, বকেয়া বিলের এককালীন মুকুব, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক পরিষেবা প্রদান করা হয়। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে ১০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করা হবে এবং এই অর্থ কীভাবে খরচ হবে, তা স্থানীয় বাসিন্দারাই ঠিক করবেন।

উল্লেখ্য, ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির।

বাইট:
আব্দুর রহিম বক্সী (বিধায়ক, মালতিপুর):
“পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রকৃত উপকৃত হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *